বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা বিভাগ ক্রিকেটে ম্যাচ সেরা সাতক্ষীরার নোমান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ২০২৩-২০২৪ মৌসুমের খেলায় ৫ উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাতক্ষীরার কৃতিসন্তান শেখ সাইদুল হক নোমান।

বুধবার (২৯ নভেম্বর) ঢাকার নারায়ণগঞ্জ একেএম শামসুজ্জোহা ক্রিকেট স্টেডিয়ামে আসরের অষ্টম ম্যাচে গোপীবাগ ক্রিকেট ক্লাবকে পরাজিত করে ৬ উইকেটে জয়ী হয় নাবাবগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টার। ম্যাচে টস জিতে গোপীবাগ ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে নোমানের বোলিং তান্ডবে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান করতে সক্ষম হয়। জবাবে নবাবণগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টার ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে জয়ের দ্বার-প্রান্তে পৌঁছায়। এতে নবাবণগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টার ৬ উইকেটে জয়লাভ করে। ম্যাচে নবাবণগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টারের নোমান ৭ ওভারে ২৫ রান দিয়ে ৫টি উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

শেখ সাইদুল হক নোমান সাতক্ষীরা শহরের কাছারীপাড়া (ফুড অফিস মোড়) এলাকার মনিরুল ইসলাম মনির ছোট ছেলে। নোমান সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ও সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়। নোমানের কোচ সাতক্ষীরায় থেকে বিশ্বমানের ক্রিকেটার তৈরির কারিগর মোফাচ্ছেনুল ইসলাম তপু। তিনি তার সাফল্যে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক ক্রিকেটে ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে সুনাম অর্জন করেছে। সে ডান হাতি ব্যাটসম্যান ও ডান হাতি অফ স্পিনার। অনূর্ধ্ব-১৪-১৬-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্সের কারণে দেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ২০২২-২০২৩ ও এবারের ২৩-২৪ মৌসুমের খেলায় সুযোগ পেয়েছে। আশা করি নোমানের পারফরম্যান্স অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০