বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জুন ২০২৪, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে দর্শক মাতাবে ডার্ক ওয়ার্ল্ড

বিনোদন ডেস্ক: একে একে চার-চারটি ছবি মুক্তি পাচ্ছে আসন্ন কোরবানির ঈদে। আগেই শোনা গিয়েছিল রায়হান রাফীর ‘তুফান’, রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’, মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমাগুলো উৎসবে আসছে।

এবার মোস্তাফিজুর রহমান মানিক নিয়ে আসছেন তার ‘ডার্ক ওয়ার্ল্ড’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

৮ জুন প্রকাশ হয়েছে ‘ডার্ক ওয়ার্ল্ড’র প্রথম পোস্টার। ১০ জুন আসে ট্রেইলার। একদিন পর প্রকাশ পায় ছবিটির দ্বিতীয় পোস্টার। ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ছবিটির ট্রেইলার ও পোস্টার।

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ডের গল্পই নায়ক। আমরা চেষ্টা করেছি, ভালো চলচ্চিত্র তৈরির। আশা করি, দর্শকরা সেটা পাবেন। ইতিমধ্যে আমরা সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। সিনেমাটি মুক্তির জন্য আমরা ঈদের সময়টাকে বেছে নিয়েছি।’

নায়ক মুন্না খান বলেন, ‘এটা আমার প্রথম ছবি। প্রথম ছবিতেই নায়িকা হিসেবে পেয়েছি কলকাতার জনপ্রিয় নায়িকা কৌশানী মুখার্জিকে। গুণী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের মতো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ইতিমধ্যে ট্রেইলার ও পোস্টার দর্শকরা লুফে নিয়েছে। আশা করি ছবিটিও দর্শকরা সাদরে গ্রহণ করবে।’

কৌশানী মুখার্জি বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড ছবিটি মারমার কাটকাট একটা ছবি। বাংলাদেশের এই ছবিতে কাজ করে আমার বেশ ভালো লেগেছে। ছবিটি ঈদে আসছে। সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন। ‘

ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান, কলকাতার কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, বড় দা মিঠু, শিমুল খান, মারুফ আকিব, ডনসহ আরও অনেকে।

কাহিনী ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০