বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ মার্চ ২০২৫, ২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী শব্দের সাথেই সম্মান জড়িত

আজ ৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর দিনটি পালন করা হয়।

এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। নারী দিবস নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন নাহিদ সায়াদাত ফুয়াদ

সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হোক

নারী। শব্দটি শুনলেই সমাজের এক দল লোক তাচ্ছিল্যের হাসি হাসে। একজন নারী হিসাবে তাঁদের তিক্ত চাপা হাসি বন্ধ করতে ১৮৫৭ সালে নারী শ্রমিকের জাগরণ, অধিকার আদায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। মূলত কর্ম ক্ষেত্রে অমানবিক আচরণ রুখতেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের রাস্তায় নেমেছিল সুতা কারখানার নারী শ্রমিকরা। যদিও আজ বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের লক্ষ্য এক এক রকম। কোথাও নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মূখ্য বিষয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠার বিষয়টি বেশি গুরুত্ব পায়। বিশ্বব্যাপী এই দিবস উদযাপন হওয়ার মাধ্যমে নারী অধিকার আদায় সহজ হয়েছে। নতুন বিশ্বে নারী অধিকার আদায়ে আইনী ব্যবস্থা রয়েছে। বর্তমানে নারী কিন্তু কোনো অংশেই পুরুষের থেকে পিছিয়ে নেই। মার্চের সেই জাগরণ যেন পরতে পরতে বদলে দিয়েছে নারীদের জীবন, তাদের করেছে অধিকার আদায়ে সোচ্চার। আমরা নারী, চাইলে আমরাও পারি। শিকলবন্দী ছোট্ট জীবন নয়, আমাদেরও আছে স্বাধীনভাবে উড়ার অধিকার। –সামিয়া হক, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়

নারীকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হয়


মানুষ সৃষ্টির সেরা জীব। এই সেরা জীবের প্রথম আবাস মাতৃগর্ভ। আর এই মাতৃগর্ভের মালিক মাতৃজাত‌ই যখন তার শ্লীলতা রক্ষা করতে গিয়ে মুমূর্ষু অবস্থায়, তখন বলতেই হয় মানুষ হিসেবে আমরা ব্যর্থ। ব্যর্থতার দায় শুধু ঐ মানবরূপী সৃষ্টিজগতের অন্যতম নিকৃষ্ট সত্ত্বাগুলোর নয়, আমাদের‌ও। পৃথিবী তো একটাই। এক‌ই নভতল আমাদের বিচরণক্ষেত্র। তবুও এহেন বিকৃত মনস্তত্ত্ব গঠনের কারণ নিশ্চয় কোন‌ও দুর্ঘটনা নয়। এর পশ্চাতে বিদ্যমান আমাদের মতো কথিত সভ্য, সচেতন মানুষের খামখেয়ালিপনা। একটু চিন্তা করলেই এই খামখেয়ালিপনার বিস্তৃতি অনুধাবন করা যাবে। বিনোদনের নামে চলচিত্রে আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওগুলোতে অশ্লীলতা প্রদর্শন, নারীদের উত্ত্যক্ত করাকে গৌরবান্বিত করা, নারীদের ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা এসব‌ খুব‌ই সাধারণ বিষয় হয়ে গেছে। এসবের বিরুদ্ধচারণ করলে আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহৃত হয় কথিত আধুনিকতার ওযুহাত। প্রতিজ্ঞাবদ্ধ হ‌য়েই নারীদের সাথে ঘটা এই নিকৃষ্ট অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। -মৃদু জাহিদ মোল্লা, শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান, গণ বিশ্ববিদ্যালয়

নারী শব্দের সাথেই সম্মান জড়িত


‘যুগে যুগে যাঁরা বলেছে, তুমি শুধুই ঘর,
আজ তাদের দেখাও তুমি বজ্রের প্রহর।
শিকল ভাঙো, ছিঁড়ো গ্লানি, দাবিয়ে রাখার কাল,
নারীর হাতেই গড়বে আগামীর সম্বল।’
নারী শব্দটিই আমার কাছে মায়ের মত পবিত্র। এটা যেমন সম্মানের একটা শব্দ ঠিক তেমনি যুগে যুগে অনেক প্রতিকূলতা কাটিয়ে এই ভঙ্গুর সমাজ ব্যবস্থায় নিজেদের টিকিয়ে রাখার এক স্পষ্ট চিত্রপট। বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রতিনিয়ত শুনতে হয় ধর্ষণের কথা, যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না, পৃথিবীতে ভালোবাসা, ভালো ব্যবহার, যত্ন দিয়ে যেমন প্রতিটা মায়ের মন জয় করা যায়, ঠিক তেমনি নিজের ভালোবাসার মানুষটারও মন জয় করা যায়। নারী দিবসের ভাবনা থাকবে প্রতিটি নারীকে শ্রদ্ধা আর ভালোবাসার চোখে আপন করে নেওয়ার। তারা আমাদেরই একজন, তাদের সাথে পৈশাচিক ব্যবহারে মনস্তাত্ত্বিক চিন্তা-ভাবনা পরিহার করে তাদের যথাযথ সম্মান দিতে হবে। -সামিউল ইসলাম (মুন্না), শিক্ষার্থী, আইন বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়

 

বর্তমান যুগ সমতার যুগ


৮ই মার্চ, বিশ্ব নারী দিবস। নারীদের অর্জন, শ্রম, ত্যাগের প্রতীক হলো আজকের এই নারী দিবস। সাবিনা স্যাবির মতে, নারীদের দুবার প্রমাণ করতে হয়, আমি নারী আমি পারি, আমি দক্ষ। বর্তমান যুগ হলো গণতান্ত্রিক ও সমতার যুগ। কিন্তু এই যুগেও নারীরা বিভিন্নভাবে নির্যাতন, ধর্ষণ ও বৈষম্যের শিকার হচ্ছেন। কর্মস্থল, পরিবহন, যাতায়াত, পথেঘাটে নারীরা বিভিন্নভাবে ইভটিজিং ও যৌন হয়রানির শিকার হচ্ছেন। জ্ঞান বিজ্ঞান, গবেষণা, শিল্প ইত্যাদি সকল ক্ষেত্রেই নারীর পদচারণা লক্ষণীয়। সমাজের বিভিন্ন পর্যায়ে এখনোও নারীকে সমানভাবে দেখা হয় না। নারী দিবস উদযাপন করে এই সকল অবস্থার উন্নতি করা না গেলেও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারীর প্রতি হয়রানি হ্রাস করা সম্ভব। কবির সাথে কণ্ঠ মিলিয়ে বলতে হয়,
‘নারী তুমি এগিয়ে যাও,
রেখো সমাজ সংসারের সম্মান।
নারী তুমি সৃষ্টিকর্তা প্রদত্ত-
এক আশ্চর্য শক্তির নাম।’ -সুমাইয়া আক্তার ইভা, শিক্ষার্থী, রসায়ন বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705