বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩ মে ২০২৪, ৪:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | পাকিস্তানের গিলগিট বালতিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২২ জন।

স্থানীয় সময় শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ৫টার দিকে প্রদেশটির ডায়মার জেলায় দিয়ামের কারাকোরাম হাইওয়ের যশোখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি চিলাস শহর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

সামা টিভিসহ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবর, বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। যশোখালে এলে ওভারস্পিডিং বা বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। হতাহতদের চিলাসের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

দিয়ামেরের জেলা প্রশাসক ফাইয়াজ আহমেদ বলেছেন, উদ্ধার অভিযানে সেনা হেলিকপ্টার অংশ নেয়। আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে কমপক্ষে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে দুজনকে গিলগিট শহরে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

আহতদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১০

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১১

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১২

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৩

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৪

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৫

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৬

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৭

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৮

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৯

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!