বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ এপ্রিল ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“আমাদের মোরা মানুষগা কবর নুনা পানির উপরে ভেসতি”

এম জুবায়ের মাহমুদ: ‍‍“আমরা গরিব মানুষ আমাদের অভিযোগের কোন দাম নেই, আমাদের মোরা মানুষগা কবর নুনা পানির উপরে ভেসতি।”

নিয়ম নীতি উপেক্ষা করে চিংড়ি ঘেরে স্থানীয় প্রভাবশালীদের তোলা লবণ পানিতে ফসলের ক্ষেত, পরিবারের সদস্যদের কবর ও লোকালয় প্লাবিত হওয়ার পর উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় আক্ষেপের সাথে কথাগুলো বলছিলেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্ৰামের বাসিন্দা মুনজিলা বেগম।

খোঁজখবর নিয়ে জানা গেছে, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী এলাকায় দীর্ঘ দিন ধরে লোনা পানি তুলে চিংড়ি চাষীদের কাছে বিক্রি করছেন একই এলাকার মোঃ আব্দুল হাই নামের এক ব্যক্তি।

এসব চিংড়ি ঘেরে কোনো আউট ড্রেন না থাকায় ঘেরে তোলা লবণ পানিতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।

ঘেরের লবণ পানিতে এলাকার মানুষের মিষ্টি পানির পুকুর থেকে শুরু করে সবজির ক্ষেত, এমনকি তাদের পরিবারের সদস্যদের কবরের উপরেও পানি উঠে গেছে।

দীর্ঘদিন ধরে এমন অবস্থার শিকার হলেও প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয় দেখানো হয় তাদের।

এ অবস্থার প্রতিকার চেয়ে ইতোমধ্যে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। তবে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর।

স্থানীয় মিজানুর রহমান বলেন, লবণ পানি উত্তোলনের স্লুইচ গেটটি যদি বন্ধ হতো, তাহলে আমরা গ্ৰামবাসী একটু স্বস্তি পেতাম। স্থানীয়রা তাদের জমিতে ধান চাষসহ সব সিজনেই ফসল করতে পারতো। কিন্তু লোনা পানির জন্য কিছুই হচ্ছে না।

ভুক্তভোগী আমেনা বেগম বলেন, তারা যদি আউট ড্রেন করে ঘের করতো তাহলে আমাদের জীবন বিপর্যস্ত হতো না।

এবিষয়ে অবৈধ স্লু্ইচ গেট মালিক আব্দুল হাই তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার গেট দিয়ে তোলা পানি তাদের কোন ক্ষতি করছে না ।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০