বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ অক্টোবর ২০২৩, ৩:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রহ্মরাজপুরে চেতনা নাশক স্প্রে করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের হোটেল ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহার বাড়িতে চেতনা নাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা বাড়ির ভিতরে ঢুকে স্টিলের আলমারির তালা ভেঙে নগদ এক লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণের বিভিন্ন প্রকার গহনা চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ব্রহ্মরাজপুর বাজার এলাকার মৃত সুধীর চন্দ্র সাহার ছেলে গোপাল চন্দ্র সাহার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

গোপাল চন্দ্র সাহার ছেলে উজ্জ্বল সাহা জানান, শারদীয় দুর্গা উৎসব চলছে। সকলে মণ্ডপ থেকে গভীর রাতে বাড়ি ফেরে। আমার বাবা ও মা ভোর ৫টার সময় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হোটেলে চলে যায়। এই সুযোগে চোরেরা আমাদের বাসার গ্রিল ভেঙে ভেতর ঢুকে চেতনা নাশক স্প্রে করে বাড়ির অন্যান্যদের অজ্ঞান করে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসানুর রহমান হাসান ঘটনাস্থান পরিদর্শন করে চোরেদের ফেলে যাওয়া একটি বড় স্ক্রুপ ড্রাইভার জব্দ করেছেন।

তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০