বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগলুল হায়দার দোলন ও মঞ্জুরুল কবিরসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লাকে হত্যার অভিযোগে তৎকালীন সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, সদ্য সাবেক সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন ও সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সাতক্ষীরা আমলী আদালত ৫-এ মামলাটির আবেদন করেন নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লার স্ত্রী ছালিমা।

বিচারক নয়ন বিশ্বাস বুধবার (২৮ আগস্ট) মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড করার জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। ঘটনার ৮ বছর পর মামলাটি করা হলো।

মামলার অন্য আসামিরা হলেন, তৎকালীন সহকারী পুলিশ সুপার সাতক্ষীরা (কালিগঞ্জ সার্কেল) মির্জা সালাউদ্দিন আহমেদ, শ্যামনগর থানার এসআই সুধাংশ কুমার মন্ডল, এসআই নিখিল চন্দ্র অধিকারী, এএসআই ইমরান মোল্যা, কনস্টেবল আজমল হোসেন, জাহাঙ্গীর, অহিদুজ্জামান, রেজাউল হোসেন, শহিদুজ্জামান, শ্যামনগর উপজেলা কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর এলাকার আমিনুদ্দীন সরদারের ছেলে মোঃ আঃ ওহিদ (৫৩), মহর আলী সরদারের ছেলে মোঃ সানাউল্লাহ সরদার (৫২), নূর হোসেন গাজীর ছেলে মশিউর রহমান (৪৬), জহিরউদ্দিন মোল্যার ছেলে আঃ সবুর মোল্লা (৫৫), গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল খালেক গাজীর ছেলে গাজী আনিসুজ্জামান আনিছ (৪৫), জাহেরুল্লাহ গাজীর ছেলে আঃ ওহিদ (৫২), আঃ হাকিম (৪৮), আঃ রহিম (৪৪), জয়নগর গ্রামের মৃত আক্কাস গাজী ছেলে আঃ হাকিম (৫৫), আঃ হালিম (৪৮), ঘোলা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জিয়াউর রহমান (৩৮), মোন্তেজ গাজীর ছেলে কামাল হোসেন (৪৫), কাশিমাড়ি গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাফিজুর রহমান (৪৭), আঃ জব্বার মোড়লের ছেলে মিজানুর রহমান মোড়ল (৫২), জয়নগর গ্রামের আরশাদ আলী পাড়ের ছেলে মহাসিন পাড় (৪৪), জবেদ আলী মোল্লার ছেলে মোজাফফর মোল্লা (৪২), শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের আব্দুল মাজেদ গাইনের ছেলে আব্দুল মান্নান গাইন (৪৮), গোপালপুর গ্রামের মৃত আঃ হামিদের ছেলে হাফিজুর রহমান (৩২), নকিপুর গ্রামের ফকর মিস্ত্রীর ছেলে সাবের মিস্ত্রী, গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাইনবাড়ি গ্রামের মৃত নাওশের আলীর ছেলে আওয়ামী লীগ নেতা শফিউল আযম লেনিন (৫৬), নকিপুর গ্রামের ডা. আঃ জলিলের ছেলে শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু (৫০) ও বালাঘাটা গ্রামের আঃ কুদ্দুসের ছেলে গোলাম মোস্তফা (৩২)। এছাড়াও এ মামলায় ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৯ জুলাই শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা তার নিজ বাড়িতে শরীকদের সমস্যা নিয়ে সালিসে বসেন। সালিস চলাকালে মাগরিবের নামাজের আগে তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য এসে সেখান থেকে অলিউল্লাহ মোল্লাকে ধরে একটি মোটরসাইকেলে করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশের সহযোগিতায় অন্যান্য আসামিরা তার বাড়ি ভাংচুর ও লুটপাট করে। পরেদিন ভোরে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে গাংহাটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই সময় পুলিশ প্রচার দেয় অলিউল্লাহ পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।

মামলার বাদী পক্ষে আইনজীবী আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০