বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৭ জুলাই ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দর্শক সাড়া পেয়ে কৃতজ্ঞ জয়া

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সবশেষ টলিউডে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ ছবিটি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি টানা ৬ সপ্তাহ পার করে সপ্তম সপ্তাহে এসেও দর্শক ধরে রেখেছে।

নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এটি জয়ার তৃতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার ‘বিসর্জন’ ও ‘বিজয়া’তেও কাজ করেছেন তিনি। এবারের সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ ও সাড়া এই অভিনেত্রীকে মুগ্ধ করেছে।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, “দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। দর্শকদের প্রতি ভালোবাসার শেষ নেই। যেভাবে ‘অর্ধাঙ্গিনী’র জন্য তারা সাড়া দিয়েছেন, সত্যিই কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “অর্ধাঙ্গিনী’ মুক্তির পর থেকেই দর্শকরা প্রেক্ষাগৃহে আসছেন, প্রশংসা করছেন। মন ভরে গেছে। এছাড়া টানা ৬ সপ্তাহ দর্শকরা সিনেমাটির সাথে ছিলেন। এখন সপ্তম সপ্তাহেও আছেন।”

সম্প্রতি টলিউড ক্যারিয়ারের এক দশক পূর্ণ করেছেন জয়া। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আবর্ত’ সিনেমা দিয়ে শুরু হয় তার টলিউড যাত্রা। এরপর শুধুই সামনে এগিয়ে যাওয়া। আগামীতে তাকে বলিউডের সিনেমাতেও দেখা যাবে।

‘অর্ধাঙ্গিনী’ ছবিতে জয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, পূরব শীল ও লিলি চক্রবর্তীর মতো গুণী তারকা শিল্পীরা। ২০১৯ সালে শুরু হয় এই সিনেমার শুটিং। নির্মাণ কাজ শেষে দীর্ঘ চার বছর পর গত ২ জুন মুক্তি পায় ছবিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০