বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ মে ২০২৪, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিফার আমন্ত্রণে দুবাই যাচ্ছেন তৈয়ব হাসান বাবু

ডেস্ক রিপোর্ট: ফিফার আমন্ত্রণে রিজিওনাল ইন্সট্রাক্টর কোর্সে অংশ নিতে দুবাইয়ে যাচ্ছেন সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবু।

বুধবার (৮ মে) তিনি দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য রিজিওনাল ইন্সট্রাক্টর কোর্সে অংশগ্রহণ শেষে আগামী ১২ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

জাতীয় ক্রীড়া পদকপ্রাপ্ত ক্রীড়া সংগঠক তৈয়ব হাসান বাবু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে (১৮ বছর) আন্তর্জাতিক অঙ্গনে ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি-তেও তিনি ১০ বছর এলিট রেফারি হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ডপ্রাপ্ত (এএফসি রেফারীজ মোমেন্তো অ্যাওয়ার্ড) রেফারি তৈয়ব হাসান সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচেও (নেপাল-২০১৩) প্রধান রেফারির দায়িত্ব পালন করেন।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে জার্সিটি পরে তিনি রেফারির দায়িত্ব পালন করেছিলেন, স্মরণীয় সেই জার্সিটি নিলামে ৫ লাখ ৫৫ হাজার টাকা বিক্রি করে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে প্রদান করেছিলেন। এমন মহৎ কাজের জন্য তৈয়ব হাসান বাবু দেশ-বিদেশে প্রসংসিত হয়েছেন। তাকে প্রশংসাপত্র পাঠিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও।

তৈয়ব হাসান তার জাতীয় ক্রীড়া পুরস্কারের এক লক্ষ টাকাও দুস্থ-পুষ্টিহীন শিশুদের কল্যাণে ব্যয় করেছেন।

রেফারিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সোনালী অতীত ক্লাবসহ বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!