বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ নভেম্বর ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টিএসসিতে হাসিনা-কাদের-ইনু-মেননের প্রতীকী ফাঁসি

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ‘ফ্যাসিবাদী’ দলের নেতাদের প্রতীকী ফাঁসি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ২টায় টিএসসির পায়রা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে দেখা যায়, টিএসসিতে একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে পরপর পাঁচটি কুশপুতুলে পাঁচজনের ছবি দিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচন শেষে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আওয়ামী লীগ যেকোনো প্রক্রিয়ায় পুনরায় ফিরে আসতে চাইছে। যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। তাদের মধ্যে যারা এমপি-মন্ত্রী হয়েছে, তাদের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক, ব্যবসায়িক, আইনি- সব অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎপাটন করতে হবে। ২৪ এর গণ-আন্দোলনে ছাত্র-জনতা হাত, পা, চোখ হারিয়েছে। মা-বাবা, ভাই-বোন, স্বামী-সন্তান হারিয়েছে। তারা কোনোদিন ফিরে আসবে না। তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি কীভাবে ফিরে আসবে? আমরা গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করতে পারি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১০

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১১

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১২

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৩

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৪

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৫

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১৬

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৭

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১৮

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৯

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

২০