বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ মে ২০২৪, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছেলের হাত ধরে ভোট কেন্দ্রে ৯০ বছরের হাজারি লাল কয়াল

সুলতান শাহাজান, শ্যামনগর: বয়স ৯০ পেরিয়েছে হাজারি লাল কয়ালের। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়লেও শেষ বারের মতো ভোট দেওয়ার ইচ্ছা তার। তাইতো ছেলের হাত ধরে কেন্দ্রে এসেছেন উপজেলা নির্বাচনের ভোট দিতে।

বৃহস্পতিবার (৮ মে) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১৫৬নং দক্ষিণ বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

হাজারি লাল কয়ালের বাড়ি ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ বংশীপুর গ্রামে।

বৃদ্ধ হাজারি লাল কয়াল বলেন, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, আমি অনেক খুশি। আমার বয়স ৯০ পেরিয়েছে, এখন আর হাটাচলা করতে পারিনে। তারপরও আসলাম ছেলের সাথে। হয়তো আর ভোট দিতে পারবো না। এটাই আমার জীবনের শেষ ভোট। তাই কষ্ট হলেও আসলাম।

হাজারি লালের ছেলে সুকদেব কয়াল বলেন, বাবা খুব অসুস্থ। বাড়িতে কয়দিন যাবৎ বলছে এটাই হয়তো আমার জীবনের শেষ ভোট, আমাকে ভোট দিতে নিয়ে যেও। অসুস্থ হওয়ার পরেও তাকে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে তিনি অনেক খুশি।

প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!