বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ মে ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার যোগরাজপুরে ডাকাতি, ৪০ ভরি স্বর্ণালংকার লুট!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এক সাবেক সরকারি কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতেরা ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত গৃহকর্তার।

বৃহস্পতিবার (০৯ মে) দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের যোগরাজপুর গ্রামের সাবেক উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম মোস্তফার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ওই গৃহকর্তা জানান, ৫ সদস্যের একটি ডাকাত দল বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে বাড়ির দক্ষিণ পাশের প্রাচীর টপকে বিল্ডিংএর গ্রীলের দরজার হ্যাসবোল কেটে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতদল দক্ষিণপাশের ঘর দিয়ে প্রবেশ করে পূর্বপাশের ঘরে যেয়ে লাইট দেয়। এসময় লাইটের আলোতে ঘুম ভেঙে গেলে মুখে কাপড় বাঁধা ডাকাত দলের এক সদস্য লোহার ধারালো অস্ত্র ঠেকিয়ে আমাকে চিৎকার চেচামিচি করতে নিষেধ করে এবং কাপড় দিয়ে হাত ও চোখ বেঁধে ফেলে। এর পর আমার স্ত্রী মমতজ বেগমকে ঘুম থেকে ডেকে তুলে তারও কাপড় দিয়ে হাত ও চোখ বেঁধে ফেলে। পরে ডাকাতরা জানতে চাই আমি ইউনিয়ন পরিষদের মেম্বর কি না? আমি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বললে তারা ঘরে টাকা-পয়সা, সোনা গহনা যা আছে বের করে দিতে বলেন। ভয়ে আমার স্ত্রী মমতাজ বেগম আলমারি দেখিয়ে দেয়। এসময় আলমারির তালা ভেঙে তারা আমার ছেলের বিয়ের জন্য তৈরি ও মেয়ের গহনাসহ প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১লাখ ৭০ হাজার টাকা লুট করে রাত চারটার দিকে চলে যায়। পরে আমরা ডাকাত বলে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে।

এদিকে ডাকাতির খবর পেয়ে শুক্রবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর থানার এসআই তাকবীর ও এস আই সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেন, ডাকাতির ঘটনায় সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালামকে মামলা করার পরামর্শ দিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১০

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১১

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১২

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৩

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৪

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৫

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৭

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৮

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৯

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

২০
error: Content is protected !!