বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ আগস্ট ২০২৩, ১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছেলের নাম থেকে ‘রাজ্য’ বাদ দিলেন পরীমণি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির একমাত্র সন্তান ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। গত বছরের ১০ আগস্ট পুত্রসন্তান জন্মের পরদিন ছবিসহ ছেলের নাম প্রকাশ করেন তিনি।

এরপর থেকেই অভিনেতা শরিফুল রাজ ও পরীমণি দম্পতির সন্তানকে ‘রাজ্য’ নামেই চেনে দেশের মানুষ।

তবে এর মধ্যেই আভাস পাওয়া গেল, ছেলের নাম বদলে ফেলেছেন পরী। সোমবার (৭ আগস্ট) জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এই তারকাপুত্রের সঙ্গে একটি ছবি ফেসবুকে আপলোড করেছেন।

যার ক্যাপশনে তিনি লিখেছেন, আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি- মাশাআল্লাহ।

আজিজের সেই পোস্টে মন্তব্য করে ছেলের পুরো নাম জানান পরীমণি। যেখানে তিনি লেখেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। তার মানে ছেলের নামে কোথাও ‘রাজ্য’ উল্লেখ করতে চাননি তিনি।

এর আগেও পরীকে বেশ কয়েকবার নিজ সন্তানকে পদ্ম বলেই ডাকতে শোনা গেছে। যদিও তখন ধারণা করা হচ্ছিল, হয়তো মা হিসেবে আদর করেই এই নামে ডেকে থাকেন তিনি।

কিন্তু সোমবার আজিজের পোস্টের এই মন্তব্যর পর এটা স্পষ্ট ছেলের নাম থেকে ‘রাজ্য’ অংশটি ছেঁটে ফেলেছেন পরীমণি। ভক্তরাও মনে করছেন, স্বামী শরিফুল রাজের সঙ্গে ক্ষোভ থেকেই হয়তো এমনটা করেছেন তিনি।

এদিকে আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে পদ্মর। ইতোমধ্যেই বেশ ঘটা করে ছেলের জন্মদিন পালন করার সকল প্রস্তুতি নিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!