বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ মে ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় সীমানা নিয়ে বিরোধ, আহত ২

oppo_0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জমি নিয়ে বিরোধে মিনারুল নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহতের বড় ভাবী ঠেকাতে গেলে তাকেও লাঠি পেটা করে আহত করা হয়।

সোমবার দুপুর ১টায় উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে।

জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের মোক্তার সরদার (৩৫) এর সাথে একই এলাকার সাইফুল সরদারের (৩৮) জমির আইল নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এরই জেরে সোমবার দুপুর ১টার দিকে সাইফুল সরদারের নেতৃত্বে ওই জমির সীমানায় ঘেরা-বেড়া দিতে যায় তার লোকজন। এ সময় মিনারুল সরদার বাঁধা দিতে গেলে সাইফুল সরদার (৩৮), আজিত গাজী (৩২) ও কালাম গাজী (৩৫) মিনারুল সরদারের মাথায় দা দিয়ে কোপ মারে। মিনারুল মাটিতে লুটিয়ে পড়লে তার বড় ভাবি রোজিনা বেগম ঠেকাতে যান। এসময় তাকেও লাঠি পেটা করে আহত করা হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে।

খবর পেয়ে পাইকগাছা থানার উপ-পরিদর্শক শ্যামা প্রসাদ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে প্রতিপক্ষ সাইফুল সরদার জানান, আমরা তাকে মারিনি। কি ভাবে তার মাথা ও হাত কেটেছে আমি জানি না।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, বিষয়টি শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০