বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ মে ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় প্রতীক পেয়েই ভোটের মাঠে নেমেছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। মঙ্গলবার (১৪ মে) দুপুরে প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমেছেন তারা। তীব্র গরমের মধ্যে নির্বাচনী মাঠ চষে বেড়াতে দেখা গেছে চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সনেট হালদারকে।

মোংলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের হাওলাদার, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, পৌর যুবলীগের সহ-সভাপতি জামাল হেসেন, মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি, জাতীয় শ্রমিকলীগের বুড়িডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি জিহাদ সরদার টনি, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ আল আমিন, আওয়ামী লীগ সমর্থক সনেট হালদার ও ওবাইদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর মহিলা আ’লীগের সভানেত্রী মিসেস কামরুন্নাহার হাই, মহিলা আওয়ামী লীগের নেত্রী সরবরিয়া দরিয়া ও সুমা মন্ডল ছায়া প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন।।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে তৃতীয় ধাপে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১০

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১১

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১২

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৩

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৪

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

১৫

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

১৬

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

১৭

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১৮

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৯

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

২০
error: Content is protected !!