বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মাদক ব্যবসায়ীর রডের আঘাতে যুবলীগ নেতা জখম

এম জুবায়ের মাহমুদ: মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানকে রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে একই এলাকার নজরুল ইসলাম ওরফে (ননলু) নামের এক মাদক ব্যাবসায়ী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাড়ি থেকে কলবাড়ি বাজারে আসার পথে তাকে লোহার রড দিয়ে আঘাত করে জখম করা হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্র জানায়, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান মোড় এলাকার মৃত্যু আমির উল্লাহ মোল্লা ছেলে নজরুল ইসলাম (ননলু) একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন মাদক ও চোরাচালানের সাথে সম্পৃক্ত রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ পর্যন্ত বহু বার পুলিশের হাতে মাদকসহ আটক হয়েছে। বতর্মানে জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় আবার মাদক ব্যাবসা চালাতে থাকে। সম্প্রতি তার অবৈধ কাজে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করেন এলাকার লোকজনসহ বুড়িগোয়ালিনী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

আহত যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান জানান, তিনি আজ সকালে মোটরসাইকেল যোগে কলবাড়ি বাজারে আসার সময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম হঠাৎ তার পথরোধ করে পিছন থেকে রড দিয়ে আঘাত করে। এর পর আমি আর কিছু বলতে পারি না, আমার জ্ঞান হারিয়ে যায়।

এ বিষয়ে জানার জন্য নজরুল ইসলাম ননলু কাছ একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!