বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ মে ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিজেপি ১৯৫-২০০ আসন পাবে: মমতা ব্যানার্জী

ডেস্ক রিপোর্ট: ১৯৫ থেকে ২০০-র মধ্যে থাকতে পারে বিজেপি। আর ইন্ডিয়া জোট পাবে ২৯৫ থেকে ৩১৫টি আসন। এমনই ভবিষৎদ্বাণী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

চতুর্থ দফার নির্বাচন শেষ হয়েছে। আগামী ২০ মে পঞ্চম দফার ভোটগ্রহণ। পঞ্চম দফার নির্বাচনের আগে মঙ্গলবার ১৪ মে কল্যাণী পৌরসভার অন্তর্গত ১৪ নং ওয়ার্ডে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা। কল্যাণীর জনসভা থেকেই ভবিষ্যৎদ্বাণী করেন মুখ্যমন্ত্রী।

এদিনের সভা থেকে মমতা বলেন, আগে এরকম নির্বাচন আমি দেখিনি। আমি নির্বাচন কমিশনকে সম্মান করি। কিন্তু কয়েক জন বিজেপির হাতের পুতুল হয়ে গেছেন। দু-তিন মাস ধরে নির্বাচন হচ্ছে। সব সরকারি কাজ বন্ধ। শুধু মোদীকে সমর্থন জোগাতে এমন করছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচন এলেই সিএএ-র কথা মনে পড়ে। কারণ মুতুয়া ভোটগুলো চাই। নির্বাচন এলেই এনআরসি-র কথা মনে পড়ে, কারণ মানুষকে ভয় দেখাতে হবে। সাম্প্রদায়, সাম্প্রদায় ভাগ করাতে হবে। নির্বাচন এলেই ইউনিফরম সিভিল কোড করতে হবে। ইউনিফরম সিভিল কোড হলে এসি,এসটি, সংখ্যালঘু, ট্রাইবেল, হিন্দু সম্প্রদায়ের সব তুলে দেবে। আসামে এনআরসি হয়ে ছিল ১৯ লাখ মানুষ বাদ হয়ে গিয়েছিল। এখনো অনেকেই জেলে আছে। সুতরাং মোদী গ্যারান্টি ফোর টুয়েন্টি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে বলেন, রায়গঞ্জের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ একজনকে গুলি করেছে। বিএসএফ গুলি করে বলবে ওদের হাতে বোমা ছিল, নয়তো বেআইনি কিছু ছিল। রানাঘাটের দত্তফুলিয়ায় আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলের কিছু ব্যাটারিচালিত গাড়ির মধ্যে বিজেপির পতাকা লাগিয়ে বিএসএফের লোকদের নিয়ে যাচ্ছিল। আমি বলি, এরা আপনাদের জন্য কিছু করবে না।

এরপর মুখ্যমন্ত্রী বিস্ফোরক দাবি করে বলেন, বিজেপি বলছে এবার লোকসভা নির্বাচনে হাওয়া বদল হচ্ছে? হাওয়া বদল মানে ফোর টুয়েন্টি মোদী বদল হচ্ছে। কেউ ভয়ে বলতে পারছে না। এখনো পর্যন্ত চতুর্থ দফার নির্বাচনে যা হয়েছে, তাতে বড়জোর ১৯৫ থেকে ২০০ মধ্যে থাকতে পারে বিজেপি। আর ইন্ডিয়া জোট পাবে ২৯৫ থেকে ৩১৫ আসন। আর বলে বেড়াচ্ছে ৪০০ পার। আর আমি বলি ইসবার পগারপার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০