বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৬ জুলাই ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিমের অবসরে দলে রনি, অধিনায়ক লিটন!

ক্রীড়া ডেস্ক: আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে আজ বিদায় জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। চট্টলার এই খানের অনুপস্থিতিতে চলমান আফগানিস্তান সিরিজে নতুন করে আগামী দুই ওয়ানডের জন্য দলে জায়গা পেয়েছেন রনি তালকুদার। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্বে থাকা লিটন দাসকে দেখা যেতে পারে অধিনায়কের ভূমিকায়!

যদিও স্থায়ী অধিনায়ক হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা এখনও অনিশ্চিত। তবে সেই দৌড়ে সবার সামনে রয়েছেন সাকিব আল হাসান। অবশ্য রনির অন্তর্ভূক্তিতে বিসিবির একজন কর্মকর্তা ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘তামিম ইকবাল থাকছেন না এটা বিবেচনায় নিয়ে স্কোয়াডে একজন ওপেনার নিতে হবে। সে ক্ষেত্রে রনি তালুকদার অন্তর্ভূক্ত হবে।’

এর আগে আয়ারল্যান্ড সিরিজের আগে জাকির হাসান ইনজুরিতে পড়ায় তার বদলি হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন রনি। এরপর তিনি ইংল্যান্ডের মাটিতে হওয়া আইরিশদের বিপক্ষের সিরিজেও দলে ছিলেন। পরবর্তীতে চলমান আফগানিস্তান সিরিজে কেবল টি-টোয়েন্টি দলে রাখা হয় তাকে।

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ বৃষ্টি আইনে আফগানদের কাছে ১৭ রানে পরাজিত হয়েছে। সিরিজের বাকি দুই ম্যাচ আগামী ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০