বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ মে ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সততা স্টোরের অনুকূলে বরাদ্দ দিল দুদক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কনফারেন্স রুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই বরাদ্দ দেওয়া হয়।

সভায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান কবীর।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, ডি.বি গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. শহিদুল ইসলাম, আয়েন উদ্দিন মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মো. রুহুল আমিন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মুর্শিদা আক্তার, ডা. রফিকুল ইসলাম, সদস্য নাজমুল আরিফ, আব্দুল ওহাব আজাদ, অ্যাড. মুনীরুদ্দীন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদদ সাকিবুর রহমান, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, ভাড়–খালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণবন্ধু ঘোষ, সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্বল কুমার কান্তি প্রমুখ।

সততা স্টোরের অনুকূলে সাতক্ষীরা সদর উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও পল্লী চেতনার নির্বাহী পরিচালক আনিসুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১০

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১২

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৩

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৪

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৫

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৬

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৭

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৮

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৯

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

২০