বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ জানুয়ারি ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে পাচারের সময় ৯ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কোটি ৭৯ হাজার টাকা মূল্যের ৯ পিস স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক মনিরুল হোসেন (২৪) শার্শা উপজেলার সীমান্তবর্তী কালিয়ানী গ্রামের শামছুর রহমানের ছেলে।

বুধবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১৭/৭এস এর ৪২ আর পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোগা কলেজের সামনে থেকে স্বর্ণের বারসহ পাচারকারী মনিরুল হোসেনকে আটক করা হয়।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে গোপন এমন সংবাদে গোগা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে কলেজ রোডে অবস্থান কালে অটোভ্যানে করে একজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জ্যাকেটের পকেটে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ৯ টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ২২ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৭৯ হাজার টাকা।

আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!