বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ মে ২০২৪, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরের কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ মন্ডলের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের নিকট থেকে সেশন চার্জ ও রেজিস্ট্রেশন ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র ছাত্রী ও অভিভাবক জানান, প্রধান শিক্ষক শিবাশীষ মন্ডল বোর্ড নির্ধারিত ফি এর বিপরীতে ছাত্র ছাত্রীদের নিকট থেকে সেশন চার্জ ৫০০ ও ৯ম শ্রেণী থেকে নিবন্ধন ফি বাবদ ৫০০ টাকা আদায়ের লক্ষ্যে শ্রেণিকক্ষে গিয়ে চাপ প্রয়োগ করছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক শিবাশীষ মন্ডল বলেন, পরিপত্র অনুযায়ী ছাত্র ছাত্রীদের নিকট থেকে সেশন চার্জ বাবদ ৫০০ টাকা ও নিবন্ধন বাবদ ৫০০ টাকা নেওয়া হচ্ছে। তবে, বোর্ড নির্ধারিত ফি কত সে বিষয়ে জানতে চাইলে তিনি বিভ্রান্তিমূলক তথ্য দিতে শুরু করেন। কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, অতিরিক্ত অর্থ যেটা নেওয়া হয় সেটা স্কুলের রক্ষণাবেক্ষণ, ক্রীড়া, স্কাউটসহ বিভিন্ন উন্নয়ন কাজে লাগানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকূল্যে ৫০০ টাকা নেওয়ার কথা বলে থাকলেও কলবাড়ি নেকজানিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে শুধুমাত্র সেশন চার্জ নেয়া হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা।

শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারাত বলেন, ম্যানেজিং কমিটি ও স্কুল কর্তৃপক্ষ রেজুলেশনের মাধ্যমে সামান্য পরিমাণ সেশন ফি নিতে পারবে, তবে সেটা থাকতে হবে সহনীয় পর্যায়ে। তাছাড়া বোর্ড নির্ধারিত নিবন্ধন ফি ব্যতিরেকে কোনো রকম অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। যদি কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ গ্রহণ করে তাহলে ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!