বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২০ মে ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনরক্ষীদের দেখে রান্না করা হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের গহীন থেকে রান্না করা ৯ কেজি হরিণের মাংসসহ ৩টি নৌকা জব্দ করেছে বন বিভাগের কর্মীরা। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে গহীন বনে পালিয়ে যায় চোরা শিকারীরা।

সোমবার (২০ মে) ভোর ৫টার দিকে খুলনা রেঞ্জের পাটকোষ্টা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে গহীন সুন্দরবনের গোনসা খাল থেকে রান্না করা হরিণের মাংসসহ নৌকাগুলো জব্দ করা হয়।

পাটকোষ্টা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, ভোরে গোনসা খাল এলাকায় তিনটি নৌকা পাশাপাশি দেখে টহল দল নিয়ে এগিয়ে যাই। আমরা আবছা আবছা দেখতে পাচ্ছিলাম কয়েকজন নৌকার মাথার দিকে ভাত খেতে বসছে। এ সময় আমাদের দেখে অন্তত ছয়জন ভাতের প্লেট রেখেই নৌকা থেকে লাফিয়ে গহীন বনের ভেতর পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করতে পারিনি। তবে পরিত্যক্ত নৌকা তল্লাশি করে কাঁকড়া ধরার সরঞ্জামাদি ও ৪টি হাঁড়িতে রান্না করা হরিণের মাংস ও প্লেটে মাখনো ভাত পাওয়া যায়।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705