বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ মে ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় পারিবারিক দ্বন্দ্বে যুবককে কুপিয়ে জখম

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় শরিফুল ইসলাম নামে এক যুবককে বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ছেলের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে ও এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৫নং কয়রা গ্রামের আছাদুল ইসলামের স্ত্রী মোছাঃ নুরুন্নাহার খাতুন।

মঙ্গলবার (২১ মে) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমার প্রতিবেশী কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিনের সাথে পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ চলে আসছে। তারা প্রায় আমার ছেলে শরিফুল ইসলামকে ভয়ভীতিসহ জীবননাশের হুমকি দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৮ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমার ছেলে শরিফুল ইসলাম বড়বাড়ি হতে বাড়ি ফেরার পথে সালাউদ্দিনসহ তার সঙ্গীরা শরিফুলকে বেধড়ক মারপিট করে কুপিয়ে ফেলে রেখে যায়। বিষয়টি স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে আমরা জানতে পেরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি নিয়ে আমার স্বামী আছাদুল সরদার বাদী হয়ে ৯ জনকে আসামি করে কয়রা থানায় মামলা করেছেন। মামলা করার পর আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। তারা প্রভাবশালী হওয়ার আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছি না।

সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় আমি কোনোভাবে জড়িত ছিলাম না। আমাকে ফাসাতে প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করে হয়রানি করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

১০

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

১১

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

১২

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

১৩

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

১৪

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৫

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১৬

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৮

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৯

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

২০
error: Content is protected !!