বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ ফেব্রুয়ারি ২০২৪, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত ৯ মুসল্লির মৃত্যু

ডেস্ক রিপোর্ট: টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার ময়দানে এ পর্যন্ত সাতজন মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়াও ইজতেমায় আসার পথে আরও দুই মুসল্লি মারা যান।
সর্বশেষ শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত নয় মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমার ময়দানে নিহত মুসল্লিরা হলেন শেরপুর সদর থানার জুগনিবাগ এলাকার মৃত সমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলার পরাগগঞ্জ থানার সামানদার এলাকার বেলায়েত হোসেনের ছেলে আ. কাদের (৫৫) ও নেত্রকোনা সদর থানার কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)। তারা তিনজন শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন সময় মারা যান। এর আগে নেত্রকোনা সদর থানার কুমারী বাজার এলাকার আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি স্বল্পদুগিয়া এলাকার আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলার ভোল্লা এলাকার নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০) ও জামালপুর সদর থানার তুলশীপুরের পাকুল্লা এলাকার হযরত আলীর ছেলে মতিউর রহমান (৬০) মারা যান।

এছাড়া ইজতেমায় যোগ দিতে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা এলাকার ইউনুছ মিয়া (৬০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা এলাকার জামান মিয়া (৪০) মারা যান।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বাংলানিউজকে জানান, এ পর্যন্ত বিশ্ব ইজতেমার ময়দানে সাত মুসল্লির মৃত্যু হয় এবং ইজতেমায় আসার পথে আরও দুই মুসল্লি মারা যান। সর্বশেষ শনিবার সকাল পর্যন্ত নয় মুসল্লির মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বায়নের মধ্য দিয়ে শুরু হয় শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০