বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ মে ২০২৪, ১১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপি সেঁজুতির সৌজন্য সাক্ষাত

ডেস্ক রিপোর্ট: স্থানীয় পত্রিকার সম্পাদক ও ব্যবস্থাপনা পর্ষদের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

মঙ্গলবার বিভিন্ন সময়ে তিনি স্থানীয় বেশ কয়েকটি পত্রিকা অফিসে যান এবং সম্পাদক ও সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তিনি সাতক্ষীরার উন্নয়নে গণমাধ্যম সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি বলেন, আমি নিজেও সংবাদপত্র পরিবারের মানুষ এবং একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। সংবাদপত্রের সাথে আমার রক্তের সম্পর্ক। সংবাদপত্র ও সাংবাদিকরা আমার পরিবারের মানুষ। সেই ভালোবাসা থেকেই পত্রিকা সম্পাদক ও সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়া।

এমপি সেঁজুতি মঙ্গলবার দুপুরে যান দৈনিক দৃষ্টিপাত কার্যালয়ে। এসময় তাকে স্বাগত জানান পত্রিকাটির সম্পাদক জিএম নুর ইসলাম। সৌজন্য সাক্ষাতকালে তারা সাতক্ষীরার উন্নয়নে নানা প্রসঙ্গে কথা বলেন তারা।

সন্ধ্যায় এমপি সেঁজুতি যান দৈনিক কালেরচিত্র কার্যালয়ে। এসময় পত্রিকাটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ তাকে স্বাগত জানান। সৌজন্য সাক্ষাতকালে তারা সাতক্ষীরার উন্নয়নে নানা বিষয়ে কথা বলেন।

এরপর এমপি সেঁজুতি যান সুপ্রভাত সাতক্ষীরার কার্যালয়ে। সেখানে তাকে স্বাগত জানান পত্রিকাটির নির্বাহী সম্পাদক মোশারফ হোসেন।

পরে তিনি যান দৈনিক হৃদয় বার্তায়। সেখানে তাকে স্বাগত জানান পত্রিকাটির সম্পাদক মোশারফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়।

সফরসঙ্গীদের সাথে নিয়ে এমপি সেঁজুতি দৈনিক কাফেলা অফিসে গেলে তাকে স্বাগত জানান পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল মোতালেবের মেয়ে আখলাকুন্নাহার রতœা। এসময় এমপি লায়লা পারভীন সেঁজুতি পত্রিকাটির বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুল মোতালেবকে নিয়ে নানা স্মৃতি রোমন্থন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মোতালেবের জামাতা, সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম ও দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক।

পরে দৈনিক সাতনদী অফিস পরিদর্শন করেন এমপি সেঁজুতি। সাতনদী অফিসে গেলে তাকে স্বাগত জানান পত্রিকাটির সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এসময় এমপি লায়লা পারভীন সেঁজুতি পত্রিকাটির সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

সফরসঙ্গী হিসেবে এমপি সেঁজুতির সাথে ছিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজী মেহেরুন্নেছা, হাবিবুল হাসান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১০

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

২০