বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ ডিসেম্বর ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ডাবল, ৩ জনকে জরিমানা

সুলতান শাহজান: অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর এক রাতের ব্যবধানেই সাতক্ষীরায় দ্বিগুণ বেড়েছে পেঁয়াজের দাম। শুক্রবারও ভারতীয় যে পেঁয়াজ ৯০ টাকা কেজি বিক্রি হয়েছে, এক রাতের ব্যবধানে বেড়ে শনিবার তা বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা দরে। আর দেশি পেঁয়াজের দাম বেড়ে দাড়িয়েছে ২০০ টাকায়।

এদিকে, পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে ক্রেতারা। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, বাজারে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে অসহায় হয়ে পড়েছে স্বয়ং সরকারি চাকুরেরাও।

অপরদিকে, পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে শ্যামনগরের নকিপুর কাঁচাবাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে চার হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

নকিপুর কাঁচা বাজারে কেনাকাটা করতে আসা হায়বাতপুর এলাকার শেখ মনিরুল ইসলাম বলেন, শুক্রবার পেঁয়াজের দাম কম ছিল। কিন্তু ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার অজুহাতে হঠাৎ করেই ব্যবসায়ীরা একযোগে দাম বাড়িয়ে দিয়েছেন। পেঁয়াজ কিনতে হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়িয়েছেন। পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও তারা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন।

নকিপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, পেঁয়াজের দাম বাড়ার খবরে অনেক ক্রেতাই বেশি করে পেঁয়াজ ক্রয় করে মজুদ করছেন।

এসময় পেঁয়াজ আমদানিকাররাই পেঁয়াজের দাম বাড়িয়েছেন বলে দাবি করেন তিনি।

শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে নকিপুর কাঁচাবাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম বাড়াতে না পারেন, সেই লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান জানান, পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে শুক্রবার রাতেই বড়বাজারে গিয়েছিলাম। ৮০ টাকার পেঁয়াজ তখন কিনেছি ১০০ টাকায়। অথচ রাত পার না হতেই শনিবার বড়বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ দেলওয়ার রাজু জানান, বাজারে পেঁয়াজের ঘাটতি নেই। অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে দাম বাড়াচ্ছে।

রপ্তানি বন্ধের ঘোষণায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, অনেকের এলসি খোলা থাকলেও পণ্য বুকিং না হওয়ায় তারা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকারের উচিৎ, ভারত সরকারের সাথে কথা বলে জলদি পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!