বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৪, ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় পুকুরে মিলল দু’বস্তা ফেনসিডিল, মাদক কারবারী গ্রেপ্তার

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: দেবহাটায় অভিযান চালিয়ে পুকুরের পানিতে লুকিয়ে রাখা দুই বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় আকতারুল ইসলাম (৩৭) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারী আকতারুল ইসলাম উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারকৃত মাদক কারবারী আকতারুলের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন ওই মাদক কারবারী। এসময় অভিযানিক দলের সদস্য ও স্থানীয়দের সহায়তায় আকতারুলকে আটকের পর তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পূর্ব পাশের একটি পুকুরে পানির নিচে লুকায়িত অবস্থায় রাখা দুটি বস্তাভর্তি ৩৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে মাদক কারবারী আকতারুলকে জব্দকৃত ফেনসিডিলসহ দেবহাটা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন অভিযানের নেতৃত্বে থাকা খুলনা র‌্যাব-৬ এর ডিএডি আনোয়ারুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০