বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৪ মে ২০২৩, ১২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘শেনজেনের মতো ভিসা’ চালু করছে সৌদি-আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। বিকাশমান এই পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে ‘শেনজেন ধাঁচের ভিসা’ চালু করার পরিকল্পনা নিয়েছে উপসাগরীয় অঞ্চলের তিন দেশ— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

যদি এই ‘শেনজেন ধাঁচের ভিসা’ চালু হয়— সেক্ষেত্রে পর্যটকরা এই বিশেষ ভিসার আওতায় উপসাগরীয় অঞ্চলের এই তিনটি দেশ ভ্রমণ করতে পারবেন, আলাদা করে অন্য ভিসার কোনো প্রয়োজন তাদের পড়বে না।

গত ১ মে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে আরব ভূখণ্ডের দেশগুলোর পর্যটন বাণিজ্য সংক্রান্ত জোট অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের (এটিএম) সম্মেলন ও মেলা। বুধবার সেই আয়োজনে এ ঘোষণা দেন বাহরাইনের পর্যটন বিষয়ক মন্ত্রী ফাতিমা আল সাইরাফি। এ সময় তার সঙ্গে আমিরাত সরকারের আন্ডার সেক্রেটারি প্রিন্স আবদুল্লাহ আর সালেহ এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের (সৌদি ট্যুরিজম অথরিটি— এসটিএ) শীর্ষ নির্বাহী ফাহাদ হামিদাদ্দিন উপস্থিত ছিলেন।

ফাতিমা আল সাইরাফি বলেন, ‘(পর্যটন খাতে) আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাদে তাই উপসাগরীয় অঞ্চলভূক্ত দেশগুলোকে একত্রিত করার উদ্যোগ নিয়েছি আমরা। ২০২২ সালে আমরা ৯৯ লাখ পর্যটক পেয়েছি। কীভাবে এটা সম্ভব হলো?’

‘এটা সম্ভব হলো এই কারণে যে আমরা গত বছর বাহরাইনকে জিসিসি জোটের অন্যান্য গন্তব্যের সঙ্গে সমন্বয় করতে পেরেছিলাম।’

২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল আসরের সময় বিদেশি দর্শকদের জন্য পরীক্ষামূলকভাবে এই প্রকল্প শুরু করেছিল উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল। গত বছর বাহরাইনে পর্যটকের উল্লম্ফণ ঘটেছিল মূলত সেই সময়েই।

জিসিসির সদস্যরাষ্ট্রের সংখ্যা মোট ৬টি— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। বুধবারের সংবাদ সম্মেলনে ফাতিমা আল সাইরাফি জানান, আপাতত সৌদি আরব, আমিরাত ও বাহরাইনে ‘শেনজেন ভিসা’ চালু হচ্ছে। পরে জিসিসির অন্যান্য সদস্যদেরও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা আছে তাদের।

সৌদি পর্যটন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ফাহাদ হামিদাদ্দিন বলেন, জিসিসি-ভুক্ত দেশ – সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত ও বাহরাইন পৃথক গতিতে ভিসা কার্যক্রম নিয়ন্ত্রণ করে, ফলে ভিসা নীতি প্রণয়ন ‘সঙ্গত কারণেই বেশ জটিল’।

তবে পারস্পরিক সহযোগিতাই এক্ষেত্রে পরিবর্তনের দিকপাল হবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি জিসিসি-ভুক্ত দেশের সফলতা অন্য দেশগুলোর সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০