বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ জানুয়ারি ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদায়ী টেস্টের আগে ‘ব্যাগি গ্রিন’ হারিয়ে ওয়ার্নারের অসহায় আকুতি

স্পোর্টস ডেস্ক: সাদা পোষাকের খেলায় অভিষেক ম্যাচের জার্সি ক্রিকেটারদের জন্য অনেক বেশি মূল্যবান। যেটি পরেই তারা বাকি সময়টা খেলা চালিয়ে যান।
অস্ট্রেলিয়ায় যাকে ‘ব্যাগি গ্রিন’ বলা হয়। এমন আবেগের সেই ক্যাপটা হারিয়ে বসেছেন দেশটির তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

সিডনিতে নিজের জীবনের শেষ টেস্টের আগেই এই ক্যাপ হারিয়ে যেন অসহায় হয়ে পড়েছেন ওয়ার্নার। ইন্সটাগ্রামে এক ভিডিওতে ঘটনার বর্ণনা করে এটি ফেরত পাওয়ার আকুতি জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

মেলবোর্ন থেকে সিডনি এক ফ্লাইটে এই ব্যাগ গ্রিন হারান ওয়ার্নার। তিনি ধারণা করছেন সেটি চুরি হয়েছে। এই ব্যাপারে ভিডিও বার্তায় এই ব্যাটার বলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। লাগেজের ভেতর একটা ব্যাগপ্যাকে (পিঠের ব্যাগ) আমার ব্যাগি গ্রিন ছিলো। সেই ব্যাকপ্যাক যখন মেলবোর্ন থেকে সিডনি যায় তখন তা নিয়ে নেওয়া হয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে আমার আবেগ, আমি এটি ফিরে পেতে চাই। ’

সম্ভাব্য চোরকে ইঙ্গিত করে ওয়ার্নার গোপনীয়তা রক্ষা করে প্রয়োজনে আরেকটি ব্যাকপ্যাক দিয়ে দেবেন বলে জানান, ‘আপনি যদি ব্যাকপ্যাকটি চেয়ে থাকেন, আমার কাছে বাড়তি একটা আছে। আপনার কোন সমস্যা হবে না আমি দিয়ে দেব। আপনি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করেন, আমি খুশিমনে দিয়ে দেব। ’

পাকিস্তানের বিপক্ষে ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচটি খেলেই নিজের ক্যারিয়ারের ইতি টানবেন ওয়ার্নার। ২০১১ সালে ব্রিসবেনে অভিষেক হয় তার। এই পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন ১১১ টেস্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির মধ্যেই বদলি ওসি মাসুদুর রহমান

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময়

১০

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময়

১৩

শার্শার ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

১৪

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

১৫

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

১৬

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

১৭

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

১৮

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

১৯

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

২০
error: Content is protected !!