বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩ অক্টোবর ২০২৩, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাশিমাড়ীতে ভিডব্লিউবি কার্ডের ১৭ বস্তা চাল জব্দ

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে ভিডব্লিউবি কার্ডের ১৭ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরের দিকে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের হলরুম থেকে এসব চাল জব্দ করা হয়।

ইউনিয়নের ৩৩৪টি পরিবারকে পরিমাণে কম চাল দিয়ে উদ্বৃত্ত অংশ আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে পরিষদের জিম্মায় দিয়েছেন।

শামীমসহ স্থানীয় গ্রামবাসী জানায়, গত সোমবার ইউনিয়নের ৩৩৪টি পরিবারকে চাল দেয়া হয়। এসময় পরিমাণে কম দিয়ে ১৭ বস্তায় রক্ষিত প্রায় সাড়ে আটশ কেজি চাল পরিষদের হলরুমে লুকিয়ে রাখা হয়। মঙ্গলবার সকালে চাল সরানোর সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে প্রশাসনকে খবর দেয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান জানান, কার্ডধারীদের অনেকে এখনো চাল গ্রহণ করেনি বলে পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এজন্য চালগুলো রক্ষিত ছিল বলে চেয়ারম্যান দাবি করেছেন। তবে চাল জব্দ করে পরিষদে রাখা হয়েছে-উল্লেখ করে তিনি বলেন, উপজেলা খাদ্য কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান গাজী আনিছ বলেন বলেন, এখনো ১৩টি পরিবার চাল গ্রহণ করেনি। কাউকে চাল কম দেওয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০