বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৯ মে ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে

ডেস্ক রিপোর্ট: কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে।

বুধবার (২৯মে) সকাল ৮টা থেকে দুটি উপজেলার ২১৮টি কেন্দ্রে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন ও কলারোয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কলারোয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে সদর উপজেলায় শুধুমাত্র চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৪ লাখ ৬ হাজার ১৬৩জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৭জন ও নারী ভোটার ২লাখ ৩ হাজার ৭১৩ জন এবং হিজড়া ভোটার ৩জন।

এছাড়া কলারোয়া উপজেলায় ২ লাখ ১২ হাজার ৪২৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৮৪৪জন ও নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৫৮২জন এবং হিজড়া ভোটার একজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705