বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৯ সেপ্টেম্বর ২০২৩, ২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গায়ের চামড়া মোটা করেই কাজে নামতে হবে: কৌশানি

বিনোদন ডেস্ক: সম্প্রতি কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চৌধুরীর সঙ্গে একটি পার্টিতে ‘লারকি আখ মারে’ গানে উদ্দাম নাচ নেচেছেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কটাক্ষের মুখে পড়েন তিনি। পার্টিতে উপস্থিত থাকলেও অন্তঃসত্ত্বা শুভশ্রী নিজেকে ডান্স ফ্লোর থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন। কিন্তু কৌশানিকে রাজের সঙ্গে নাচ করাকে একেবারেই ভালো চোখে দেখেননি সমালোচকরা। অনেকেই সমালোচনা করে বলেছেন, বিবাহিত রাজের সঙ্গে এত নাচের কী রয়েছে!

বিষয়গুলো চোখে পড়েছে এই অভিনেত্রীর। তার ভাষ্য, ফেমাস বলেই ট্রোল হয়– এটা আমার কাছে এখন স্পষ্ট। এও বুঝেছি, ট্রোলের জন্য গায়ের চামড়া মোটা করেই যে কোনো কাজে নামতে হবে, তা রাজনীতি হোক কিংবা অভিনয়। কে কী বলল, তা ভাবনায় আনা যাবে না। সেজন্যই সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যগুলো পড়া বন্ধ করে দিয়েছি।

কৌশানি সরাসরিই বলেছেন, কোনো ধরনের ট্রোলকেই তিনি আর পাত্তা দেন না। যে বিষয়টি নিয়ে ট্রোল হচ্ছে, সেটিও সাধারণ একটা ঘটনা।

মূলত ‘আবার প্রলয়’ সিরিজের সাফল্য উদযাপন করতেই এক পার্টির আয়োজন করেছিলেন রাজ। যেখানে নির্মাতার সঙ্গে নাচের সঙ্গী হয়েছিলেন কৌশানি। এই সাধারণ বিষয়টি ট্রোলকারীরা তিল থেকে তালে রূপান্তরিত করবে– তা স্বপ্নেও ভাবেননি এই অভিনেত্রী।

তার কথায়, ‘সফলভাবে সামনে এগিয়ে যেতে হলে, ‘ট্রোল’ নামক শব্দগুলো এড়িয়ে চলতেই হবে। নিজের কাজ যতক্ষণ সৎ ও সঠিকভাবে করে যাচ্ছি, ততক্ষণ কোনো কিছু নিয়েই ভাবনা নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১১

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১২

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৩

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৪

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৬

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৭

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৮

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৯

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

২০