বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১ জুন ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ওয়ার্ড যুবলীগের সভাপতিকে পিটিয়ে জখম

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শফিকুল ইসলাম (৪০) নামে যুবলীগ নেতাকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। তিনি দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং ভাতশালা গ্রামের গোলাম মোহাম্মদ সরদারের ছেলে।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ভাতশালা বাজারে এই ঘটনা ঘটে।

আহতের পরিবার জানায়, ভাতশালা বাজারে দীর্ঘদিন ধরে একটি মুদি দোকান পরিচালনা করে আসছিলেন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম। প্রায় প্রতিদিনই শফিকুলের মুদি দোকানের বারান্দায় রাখা চাউল, ডাউলসহ অন্যান্য খাদ্য সামগ্রী খেয়ে যেতো পাশ্ববর্তী আনারুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামের পোষা ছাগল। এনিয়ে প্রতিবাদ করতে গেলে ছাগল মালিক আশরাফুলের সাথে বাকবিতন্ডতা বাঁধে যুবলীগ নেতা ও দোকান মালিক শফিকুল ইসলামের। একপর্যায়ে ছাগল মালিক আশরাফুল ও তার বাবা আনারুল ইসলাম যুবলীগ নেতা শফিকুলের দোকানে অনধিকার প্রবেশ করে বাঁশ ও কাঠের লাঠি দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। মারপিটের একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা গুরুতর আহতবস্থায় যুবলীগ নেতা শফিকুল ইসলামকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, মারপিটের ঘটনাটি শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

২

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৩

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৪

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

৫

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

৬

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

৭

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

৮

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

৯

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১০

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

১৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

১৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

১৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

১৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

২০