বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৪, ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাল থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: সব অপেক্ষার অবসান ঘটিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। রমজানকে স্বাগত জানাতে বিশ্বের সব মুসল্লি নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এরমধ্যে অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে, মঙ্গলবার থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে।

তবে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে কাল সোমবার (১১ মার্চ) থেকেই রোজা শুরু হবে। দেশটিতে স্থানীয় সময় রোববার রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে, দক্ষিণ আমেরিকা ফিকহ কাউন্সিল।

যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, রোববার পবিত্র রমজান মাসের চাঁদের জন্ম হবে।

এ ব্যাপারে এক বিবৃতিতে উত্তর আমেরিকা ফিকহ কাউন্সিল বলেছে, “নতুন চাঁদের জন্ম রোববার, ১০ মার্চ ২০২৪ এ। এদিন সূর্য থেকে চাঁদের দূরত্ব থাকবে ৮ ডিগ্রির বেশি এবং উত্তর আমেরিকার সব অঞ্চলে সূর্য থেকে চাঁদ ৫ ডিগ্রি উপরে থাকবে।”

“অতএব, রমজানের প্রথমদিন হবে সোমবার, মার্চ ১১, ২০২৪, ইনশাআল্লাহ, তারাবির নামাজ শুরু হবে রোববার রাতে।”

উত্তর আমেরিকার ফিকহ কাউন্সিল রমজান ও শাহিওয়ালসহ সব চন্দ্রমাস শুরুর ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানের হিসাবকে স্বীকৃতি দেয়।

তবে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান ও ঈদের তারিখ নির্ধারণে খালি চোখে চাঁদ দেখার পদ্ধতি ব্যবহার করা হয়। কেউ যদি খালি চোখে চাঁদ দেখে থাকেন তাহলে সেখানে রমজান মাস শুরুর ঘোষণা দেওয়া হয়।

সৌদি আরবসহ আরব বিশ্বের সব দেশ আজ রাতে চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। দেশগুলো সাধারণ জনগণকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

তবে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ১০ মার্চ রাতে মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাবে না। কারণ খালি চোখে চাঁদ দেখতে কিছু বিষয় থাকে; যেগুলোর কোনোটিই আজ হবে না।

যেহেতু খালি চোখে চাঁদ দেখা যাবে না ফলে মঙ্গলবার থেকে সৌদি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে রোজা শুরু হবে।

সূত্র: নর্থ আমেরিকা ফিকহ কাউন্সিল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১০

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১১

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১২

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৪

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৫

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৬

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৭

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৮

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

১৯

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

২০
error: Content is protected !!