বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ জুন ২০২৪, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের মাঝে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে কয়েকদিন আগেই সাকিব আল হাসানকে সরিয়ে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু এই স্থান বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি। তার অবনমনে ফের শীর্ষস্থানে ফিরেছেন সাকিব।

আজ পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। এই র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে হাসারাঙ্গার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং ভালো করলেও ব্যাটিংয়ে তিনি ছিলেন নিষ্প্রভ। ম্যাচটিতে স্রেফ ৭৭ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। পরে প্রোটিয়া দল জয়লাভ করে ৬ উইকেটে।

দক্ষিণ আফ্রিকার হারানো ৪ উইকেটের ২ উইকেট নেন হাসারাঙ্গা। তবে ব্যাটিংয়ে ভালো করতে না পারায় রেটিং পয়েন্ট কমে গিয়েছে লঙ্কান অলরাউন্ডারের। ২২২ পয়েন্ট নিয়ে তিনি এখন আছেন দুইয়ে। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন সাকিব।

এদিকে এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন আনরিখ নরকিয়া। স্রেফ ৭ রানে ৪ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়েছেন তিনি। অষ্টম স্থানে রয়েছেন এই পেসার। এছাড়া এক ধাপ এগিয়ে পাঁচে রয়েছেন জশ হ্যাজেলউড। আর উগান্ডার বিপক্ষে ৯ রানে পাঁচ উইকেট নেওয়া আফগানিস্তান পেসার ফাজালহাক ফারুকি ৩ ধাপ এগিয়ে দশম স্থানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১০

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১২

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১৩

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১৪

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

১৫

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৬

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৭

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

১৮

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১৯

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

২০