বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৩ ডিসেম্বর ২০২৩, ৪:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ভোটের অধিকার ইস্যুতে যোগাযোগ রাখছে জাতিসংঘ: মুখপাত্র

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে মৌলিক অধিকার ও ভোটের অধিকার প্রশ্নে জাতিসংঘ অব্যাহতভাবে যোগাযোগ রাখছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আহ্বান জানাচ্ছে, যাতে প্রত্যেক বাংলাদেশি ভয়-ভীতি ছাড়াই ভোট দিতে পারেন।

মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।

ওই সাংবাদিক বলেন, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস ও আইসিএইডিসহ ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশে মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। শাসকগোষ্ঠী যখন নির্বাচনের নামে পুরো দেশকে কারাগার বানিয়ে ফেলেছে তখন এ আহ্বান এলো। বাংলাদেশের মৌলিক অধিকার ও ভোটের অধিকার উদ্ধারে জাতিসংঘ কী পদক্ষেপ নিচ্ছে?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, আমি বলতে চাচ্ছি, আমরা এ ইস্যুতে যুক্ত থাকব এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আহ্বান জানাতে থাকব যাতে প্রত্যেক বাংলাদেশি ভয়-ভীতি বা যেকোনো প্রতিক্রিয়া থেকে মুক্ত থেকে ভোট দিতে পারেন।

ব্রিফিংয়ে ওই সাংবাদিক আরেকটি প্রশ্নে বলেন, শ্রমিক অধিকার নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পৃথক বিবৃতি দিয়েছে। যেমনটি আপনি জানেন, শ্রমিকরা ন্যূনতম মজুরির জন্য আন্দোলন করছেন, সেখানে সরকার আক্রমণ করছে। তারা মজুরি পাচ্ছেন না। এ নিয়ে কী বলবেন?

মহাসচিবের মুখপাত্র জবাবে বলেন, আমি কিছু বলছি না। আপনাকে আন্তর্জাতিক শ্রম সংস্থায় আমাদের সহকর্মীদের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করতে বলব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১০

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১১

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১২

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৩

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৪

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৫

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৬

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৭

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

১৮

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১৯

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

২০
error: Content is protected !!