বাংলাদেশ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ জুন ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ছাড়াও যারা থাকছেন মোদীর শপথ অনুষ্ঠানে

আন্তর্জাতিক ডেস্ক: টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রোববার (৯ জুন) শপথ নিতে চলেছেন তিনি। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে চলেছেন বিদেশি রাষ্ট্রপ্রধানরা। ভারত সরকারের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতির প্রতিফলন ঘটিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দুজনের সঙ্গেই বুধবার (৫ জুন) টেলিফোনে কথা হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর। পরের মাসেই রাষ্ট্রীয় সফরে ভারতে যাওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। সেখানে এই মাসে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকাটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

শ্রীলংকা সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তার উপস্থিতি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানের একদিন আগেই শেখ হাসিনা দিল্লি পৌঁছাবেন বলে জানা গেছে। অন্যদিকে ভুটান, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধানদেরও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

তবে এবার যে গুরুতর প্রশ্ন উঠেছে, তা হলো- পাকিস্তানের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে কি না?‌ পাকিস্তান সরকারের পক্ষ থেকে বারবার ভারতের সঙ্গে সম্পর্ক পুর্নস্থাপনের বার্তা দেওয়া হচ্ছে। তাই পাকিস্তানের কোনো শীর্ষস্থানীয় নেতৃত্ব শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে অবাক হওয়ার কিছু নেই।

২০১৪ সালে নরেন্দ্র মোদী তার প্রথম শপথ অনুষ্ঠানে নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ রক্ষাও করেছিলেন তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস পালিত

১০

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

১১

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

১২

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

১৩

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

১৪

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

১৫

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

১৬

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৭

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

১৮

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

১৯

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

২০
error: Content is protected !!