বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ জুন ২০২৪, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এই মাহমুদউল্লাহকে বাদ দিতে চেয়েছিল বাংলাদেশ, বিশ্বাস হচ্ছে না হার্শা ভোগলের

ডেস্ক রিপোর্ট: ১৩ বলে ১৬ রানে অপরাজিত—খুব বড় কোনো ইনিংস নয়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদউল্লাহর এই ছোট্ট ইনিংসই ছিল বিশেষভাবে কার্যকর। রানতাড়ায় শেষ দিকে পা পিছলে যাওয়া বাংলাদেশ দল যে শেষ পর্যন্ত ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, তাতে ৭ নম্বরে নামা অভিজ্ঞ এ ব্যাটসম্যানই শেষ দিকে হাল ধরার কাজটি করেছেন।

চাপের মুখে টেল এন্ডারদের নিয়ে মাহমুদউল্লাহর ম্যাচ বের করে নেওয়া ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন হার্শা ভোগলে। ভারতের এ ধারাভাষ্যকার বিস্ময় প্রকাশ করে বলেছেন, তাঁর বিশ্বাস হচ্ছে না, এমন ব্যাটিং–সামর্থ্যের একজনকে বাংলাদেশ দল বাদ দেওয়ার চেষ্টা করেছিল। মাহমুদউল্লাহর পাশাপাশি তাওহিদ হৃদয়েরও প্রশংসা করেছেন ভোগলে। কথা বলেছেন লিটন দাসের রান করা নিয়েও।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার ১২৪ রান তাড়ায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন হৃদয়। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা তিন বলে ছক্কা মারা হৃদয় ২০ বলে খেলেন ৪০ রানের ইনিংস। চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে জুটিতে ৬৩ রান যোগ করেন হৃদয়। তিনে নামা লিটন ৩৮ বলে করেন ৩৬ রান। রানখরার মধ্যে থাকা লিটন টি-টোয়েন্টিতে পাঁচ ইনিংস পর ৩০ ছাড়ানো ইনিংস খেললেন।

হৃদয় ও লিটনের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভোগলে লিখেছেন, ‘তাওহিদ হৃদয়ের ব্যাপারে অনেক শুনেছি এবং সেসব মোটেও অতিরঞ্জিত নয়। তাকে দেখে বিশেষ খেলোয়াড়ই মনে হয়। কিন্তু বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে ফেরা গুরুত্বপূর্ণ। কারণ, আমি বিশ্বাস করি, সাদা বলে সে তাদের সেরা ব্যাটসম্যান।’

ভোগলের আরেকটি পোস্টে উঠে এসেছে মাহমুদউল্লাহকে নিয়ে বিস্ময়। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মের কারণে দলে জায়গা পাননি মাহমুদউল্লাহ। ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান গত বছরের ওয়ানডে বিশ্বকাপের আগেও দলে নিয়মিত ছিলেন না। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ছিল অনিশ্চয়তা। আজ ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদউল্লাহর হাল ধরা ব্যাটিংয়ের পর সে ঘটনার দিকে ইঙ্গিত করে ভোগলে লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না, কিছুদিন আগেও এই মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার কথা ভাবছিল বাংলাদেশ।’

গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচ খেলবে ১০ জুন, নিউইয়র্কে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গ্রুপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ১৩ ও ১৭ জুন, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০