বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৯ জুন ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১১ জুন সাতক্ষীরা সদর উপজেলার ১১০টি পরিবারের মাঝে বাসগৃহ হস্তান্তর করবেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: আগামী ১১ জুন সাতক্ষীরা সদর উপজেলার ১১০টি পরিবারের মাঝে বাসগৃহসহ জমির দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৮ জুন) বিকালে সদর উপজেলা ডিজিটাল কর্নারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদ জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহীত আশ্রয়ণ প্রকল্পের আওতায় সদর উপজেলার ‘ক’ শ্রেণীর ৫৬৪টি পরিবারকে চিহ্নিত করা হয়। এর মধ্যে ১ম পর্যায়ে ৩০০টি, ২য় পর্যায়ে ১০০টি, ৩য় পর্যায় ৮৫টি ও ৪র্থ পর্যায়ে ৭৯টি পরিবারের মাঝে ইতোপূর্বে গৃহ হস্তান্তর করা হয়েছে। ৫ম পর্যায়ে সদর উপজেলার বালিথা এল্লারচর আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ব্যারাক হাউজের পরিবর্তে একক গৃহ প্রতিস্থাপন করা হয়েছে ১৬০টি। এর মধ্যে ইতোপূর্বে ৫০ পরিবারকে একক গৃহ প্রদান করা হয়েছে।

আগামী ১১ জুন বাকী ১১০টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা কারিমুল হক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০