বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে ভাটায় কাজে গিয়ে লাশ হয়ে ফিরলেন শ্যামনগরের ইউসুফ

সুলতান শাহাজান, শ্যামনগর: ২৫ বছর বয়সি যুবক মোঃ আবু ইউসুফ গাজী। পরিবারে দুই ভাই আর দুই বোনের মধ্যে সবার ছোট তিনি। বড় ভাই পরিবার ছেড়ে ভারতে চলে গেছেন অনেক আগেই। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে কয়েক মাস আগে জীবিকার তাগিদে গিয়েছিলেন বরিশালের বাকেরগঞ্জের কলসকাটি এলাকায়। একটি ইটভাটায় কাজ করতেন আবু ইউসুফ। সেখানেই আকস্মিক বজ্রপাতে মৃত্যু হয়েছে তার। এ সময় সাব্বির নামের আরো এক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২২ মার্চ) ভোরে আবু ইউসুফের মরদেহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের পূর্ব দুরমুজখালি দাসকাটি এলাকার নিজ বাড়িতে আনা হয়। তিনি ওই এলাকার আবু বক্কার গাজীর ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বজ্রপাতে মারা যান আবু ইউসুফ।

নিহত ওই যুবকের প্রতিবেশী মোজাফফর গাজী বলেন, ইউসুফ পাঁচ মাস আগে জীবিকার তাগিদে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজে যান। সেখানে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বজ্রপাতে মারাত্মক আহত হযন তিনি। পরে তাকে উদ্ধার করে অন্য শ্রমিকরা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, ইউসুফ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রীসহ তার দেড় বছরের একটি ছেলে রয়েছে। ইউসুফের মৃত্যুতে তার পরিবারের সবাই শোকে স্তব্দ হয়ে পড়েছেন।

এ বিষয়ে নূরনগর ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন জানান, আবু ইউসুফ বরিশালের বাকেরগঞ্জ কলসকাটি একটি ইটভাটায় কাজে গিয়ে সেখানে বজ্রপাতে মারা গেছেন বলে শুনেছি। তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের খোঁজখবর নিয়েছি। ইউসুফের মৃত্যুতে তার পুরো পরিবার শোকে কাতর হয়ে পড়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!