সাতক্ষীরায় এসিড সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক (এসবিজিএন) এর প্রথম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্বদেশ’র হলরুমে একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় ও স্বদেশ’র ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সফুরা খাতুন।
সভায় ২০২৬ সালের নতুন বছরের কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রিভলবিং ফান্ডের পূর্ণ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের উপর জোর দেওয়া হয়। এছাড়া আগামী মাসে নেতৃত্ববিকাশ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য গঙ্গা রানী দাসী, নুর নাহার, অহেদ আলী, মনজিলা খাতুন, আসমা খাতুন প্রমুখ। সভা সঞ্চালনা করেন এসবিজিএন প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন