বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ এপ্রিল ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): চালক না থাকায় ৬ মাস ধরে গ্যারেজে পড়ে আছে খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২টি অ্যাম্বুলেন্স। এতে জরুরি রোগী পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে আ্যম্বুলেন্সের জন্য মোঃ আব্দুল মজিদ নামে একজন চালক ছিলেন। কিন্তু গত আনুমানিক ৬ মাস আগে তাকে খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। তারপর থেকে কয়রায় আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এমতাবস্থায় জনস্বার্থে জরুরী সেবা প্রদানের জন্য আউটসোর্সিং নিয়োগকৃত কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ড্রাইভারকে দিয়ে সল্প পরিসরে জরুরী সেবা প্রদানের চেষ্টা চলছে। তবে স্থায়ীভাবে কোন ড্রাইভার না থাকায় প্রসূতি মা, গুরুতর অসুস্থ রোগী কিংবা দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক বেশি খরচ করে অন্যত্র নিতে হচ্ছে।

এছাড়াও জাইকার অর্থায়নে হাসপাতালটিতে দেওয়া আরো একটি আ্যম্বুলেন্স অচল অবস্থায় পড়ে আছে। গাড়িটির ড্রাইভার ও অন্যান্য খরচের ব্যবস্থা না থাকায় সেই গাড়িটি গ্যারেজ বন্দি হয়ে আছে দীর্ঘদিন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, উপজেলা সদর থেকে হাসপাতালের দূরত্ব ১৪ কিলোমিটার, এবং দক্ষিণ বেদকাশী থেকে ৩৪ কিলোমিটার। সেক্ষেত্রে ওই অঞ্চলের মানুষের জরুরী সেবার জন্য জাইকার অর্থায়নে পাওয়া আ্যম্বুলেন্সেটি যেহেতু পড়ে আছে সেক্ষেত্রে গাড়িটি যদি উপজেলা পরিষদের নিয়ন্ত্রণের মাধ্যমে সদরে রাখা যায় তাহলে সাধারণ মানুষ জরুরী সেবা পাবে।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহাম্মেদ বলেন, কয়রা একটি দুর্যোগপ্রবণ এলাকা এখানে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ সবসময় লেগে থাকে। এলাকার দরিদ্র রোগীদের জরুরী সেবা নিতে যেতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা জেলা বা সদর হাসপাতালে। যা প্রায় ১১০কি.মি দূরে অবস্থিত। জরুরী সেবা নিতে অ্যাম্বুলেন্স ছাড়া কোন উপায় থাকে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক না থাকায় গ্যারেজ বন্দি হয়ে আছে গাড়িটি। এ কারণে তিন চারগুণ ভাড়া বেশি দিয়ে চিকিৎসা সেবার জন্য রওনা হতে হয়।

একাধিক ভুক্তভোগী জানান, অ্যাম্বুলেন্স ২টি সচল থাকলে কম খরচে দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যেত। কিন্তু দীর্ঘদিন ধরে ড্রাইভার না থাকায় গাড়িটি অকেজো অবস্থায় পড়ে থাকায় জনগণের দুর্ভোগ বেড়েছে। ফলে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। স্থানীয়দের দাবি, দ্রুত ড্রাইভার নিয়োগ দিয়ে অ্যাম্বুলেন্সটি চালু করা হোক, যাতে দুর্যোগ কবলিত কয়রার সাধারণ মানুষ জরুরি সেবা থেকে বঞ্চিত না হন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, এর আগে এই উপজেলায় আ্যম্বুলেন্সের ড্রাইভার ছিল। কিন্তু তাকে অন্যত্র বদলি করা হয়েছে। প্রায় ৬ মাস চলে গেলেও কাউকে পদায়ন করা হয়নি।

তিনি আরও বলেন, জনস্বার্থে জরুরী সেবা প্রদানের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃৃত আমার ব্যক্তিগত গাড়ির ড্রাইভারকে দিয়ে দুর্ভোগ এড়াতে স্বল্প পরিসরে সেবা কার্যক্রমে চালু রাখার চেষ্টা করছি। ড্রাইভার নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ খুলনার উপ-পরিচালাক ডা. মোঃ মুজিবুর রহমান বলেন, কিছু অ্যাম্বুলেন্সের ড্রাইভার (গাড়ি চালক) অবসরে চলে গিয়েছে। ও কারণে খুলনার অনেক উপজেলায় ড্রাইভার নেই। অন্য জেলায় ড্রাইভার নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও কিছু জটিলতায় খুলনায় এখনো শূন্য পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। আমরা চেষ্টা করছি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!