বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ আগস্ট ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক: টালিউডের রুপালি পর্দায় দেব ও শুভশ্রী গাঙ্গুলীর জুটি মানেই ভক্তদের আলাদা উন্মাদনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক এক বছর আগে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল ভক্ত-অনুরাগীরা। ভক্তদের বহুদিনের কাঙ্ক্ষিত ‘ধুমকেতু’ ছবির ট্রেলার বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। ছবির সেই জমকালো ট্রেলার উন্মোচনের এক বছর পূর্তিতে আবারও ভক্তদের আবেগ ও ভালোবাসায় ভাসালেন দেব।

২০১৫ সালে নির্মাণের পর নানা জটিলতায় থমকে গিয়েছিল ‘ধুমকেতু’র মুক্তি। তবে গত বছর নেতাজি ইনডোর স্টেডিয়ামে নাচ, গান আর খোশগল্পের মধ্য দিয়ে যখন ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসে, তখন মঞ্চজুড়ে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।

সেই বিশেষ দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভশ্রীর সঙ্গে একাধিক রোমান্টিক ছবি শেয়ার করেছেন দেব ও শুভশ্রী। ক্যাপশনে আবেগঘন কণ্ঠে দেব লিখেছেন, ‘এক বছর আগে, বাংলা সিনেমা সাক্ষী হয়েছিল এক ইতিহাসের। ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চ শুধু একটি ইভেন্ট ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। এই অসাধারণ দিনটাকে সম্ভব করে তোলার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

দেব-শুভশ্রী জুটির প্রতি অনুরাগীদের অবিচল সমর্থনে আপ্লুত হয়ে এই তারকা আরও যুক্ত করেন, ‘DeSu-র প্রতি আপনাদের যে ভালোবাসা আজও অব্যাহত, তার জন্যও অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা আর বিশ্বাস নিয়ে পাশে থাকুন, আপনাদের এই আস্থা আমরা কখনও ভাঙতে দেবো না। প্রতিশ্রুতি রইল, আপনাদের নিরাশ করব না।’

এদিকে একই পোস্ট শুভশ্রী। শুধু স্মৃতিচারণেই থেমে থাকেননি দেব; ভক্তদের দিয়েছেন নতুন সুখবরও। ‘ধুমকেতু’র পর ‘দেশু ৭’ প্রজেক্টে আবারও জুটি বাঁধছেন এই চর্চিত জুটি। এই ছবির বিশেষত্ব হলো, অভিনয়ের পাশাপাশি নিজে পরিচালকের আসনেও বসছেন দেব। গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও। ইতোমধ্যে জোরকদমে শুরু হয়ে গেছে ছবির দৃশ্যধারনের কাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০