বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ আগস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের খা পাড়ার পাশাপাশি দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা দুটি বাড়ি থেকেই স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ১০টা থেকে ১১টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে মধ্যরাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মো. আজিম জানান, তারা রাতে পাশের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। এই সুযোগে বাড়িতে ঢুকে তালা ভেঙে চোরেরা এক ভরি ওজনের এক জোড়া স্বর্ণের রুলি, চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল এবং এক আনা ওজনের একটি স্বর্ণের আংটি চুরি করে নিয়ে গেছে।

একই সময়ে তার প্রতিবেশী মো. শাকিলের বাড়ি থেকে ১০ আনা ওজনের দুটি স্বর্ণের আংটি, এক ভরি ১২ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন, ১২ আনা ওজনের দুই জোড়া কানের দুল, এক ভরি ১২ আনা ওজনের এক জোড়া স্বর্ণের রুলি, মাটির ব্যাংকে জমা রাখা প্রায় ৫০ হাজার টাকা এবং শোকেজের ড্রয়ারে থাকা আরও ১৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১০

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১১

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১২

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৩

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৪

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৫

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৭

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৮

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৯

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

২০
error: Content is protected !!