বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২ আগস্ট ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

কয়রা (খুলনা) প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে কাঁকড়া শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে সন্যাশির খাল এলাকায় অভিযান চালিয়ে কাঁকড়া শিকারের সময় তাদের হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের রবিউল ইসলাম, ফারুক সরদার ও শাহানুর সরদার। এ সময় তাদের কাছ থেকে কাঁকড়া শিকারে ব্যবহৃত তিনটি নৌকা, অবৈধভাবে আহরিত কাঁকড়া এবং কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান। তিনি জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার সম্পূর্ণ বেআইনি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক তিন জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১

গোলাপি আভায় জয়া আহসান

২

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

৩

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

৪

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

৫

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

৬

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

৭

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

৮

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

৯

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১১

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১২

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

১৩

বাবার সাথে || আলেয়া মান্নান

১৪

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

১৫

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১৬

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১৮

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২০