বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ আগস্ট ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক: ষআর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি স্পেনের রাজধানী মাদ্রিদে সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন কাজে সহায়তার জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। গত কয়েক সপ্তাহে ভয়াবহ দাবানল মাদ্রিদের বিস্তীর্ণ এলাকা পুড়িয়ে ছারখার করে দিয়েছে।

মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আইয়ুসো তার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খবরটি প্রকাশ করেছেন। এই মানবিক পদক্ষেপের জন্য তিনি আর্জেন্টিনা অধিনায়ককে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

আইয়ুসো বলেন, ‘লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্ট এলাকার পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো দান করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই যে, মাদ্রিদবাসী তাকে বরণ করে নিতে এবং তার প্রাপ্য সম্মান ও করতালিতে মুখরিত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

স্প্যানিশ কর্তৃপক্ষ যখন সিয়েরা ওয়েস্ট এলাকায় দাবানলের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই মেসির এই অনুদান এল। প্রায় দুই সপ্তাহ জ্বলার পর আগুনের লেলিহান শিখা অবশেষে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে।

পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও জরুরি উদ্ধারকারী দলগুলো এখনো আগুনের সীমানা পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো (হটস্পট) তদারকি করছে, বিশেষ করে সান জুয়ান জলাধারের আশপাশের এলাকায়। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট, বন বিভাগ এবং পরিবেশ রক্ষা বাহিনীর কর্মীরা সেখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পেলায়োস দে লা প্রেসা এবং সান মার্টিন দে ভালদেইগলেসিয়াস শহরের সাতটি আবাসিক এলাকার বাসিন্দাদের এখনো ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়নি। সান জুয়ান জলাধার এবং আলবার্চে বিচের দিকে যাওয়ার রাস্তাগুলো সহ এম-৯৫৭ সড়কটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!