বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ আগস্ট ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে রাখা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের দিকে হাসপাতাল ভবনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, হাসপাতালের পশ্চিম পাশে গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সটিতে হঠাৎ আগুন লাগে। অ্যাম্বুলেন্সটির পাশে বিভিন্ন আকারের কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ছিল।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান জানান, অক্সিজেন সিলিন্ডার থাকায় পরিস্থিতি বিবেচনা করে আগুন নেভাতে পানির পরিবর্তে বিশেষ ফোম ব্যবহার করা হয়। ফোম ব্যবহারের ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, অগ্নিকাণ্ডে একটি অ্যাম্বুলেন্স, এর ভেতরে থাকা কয়েকটি ব্যাটারি, অক্সিজেন সিলিন্ডার এবং গ্যারেজ ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটির নম্বর ঢাকা মেট্রো-ছ-৭১-৩০০।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার প্রকৃত কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০