বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩ আগস্ট ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝড় তুললেন অভিষেক, ৯১ বলে ২৩৩

ডেস্ক রিপোর্ট: ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন ভারতীয় তারকা অভিষেক শর্মা। পঞ্জাব আন্তঃজেলা সিনিয়র প্রতিযোগিতায় মাত্র ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তার ইনিংস সাজানো ১৫টি চার ও ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ২৫৬.০৪।

রোববার অমৃতসরের গান্ধী গ্রাউন্ডে হওয়া এই ম্যাচে শুরু থেকে তুরীয় মেজাজে ছিলেন অভিষেক। তরন তারণের বোলারদের একেবারেই রেয়াত করেননি। অভিষেকের মারকাটারি ইনিংসের সৌজন্যে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের পাহাড় গড়ে অমৃতসর।

অভিষেকের বিধ্বংসী ইনিংসের ভিডিও এবং স্কোর কার্ড সোশাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। তার ইনিংসকে ‘স্টেটমেন্ট নক’ বলে আখ্যা দিয়েছেন নেট নাগরিকরা।

বছরের শুরুতে টি-টোয়েন্টি ব্যাটারদের আইসিসি ক্রমতালিকার শীর্ষে থাকা অভিষেক এখন তিন নম্বরে। জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে তার রান ছিল মাত্র ১১। গড় ৩.৬৬। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টি-টোয়েন্টিতে করেছিলেন ১৩১ রান। গড় ২৬.২। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে ৪৯ রান। গড় ২৪.৫। শেষ ১০টি টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি হাফসেঞ্চুরি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অফ স্পিনের বিরুদ্ধে একাধিকবার উইকেট দিয়ে এসেছেন। বিশ্বকাপের পরেও বিপক্ষ দলের অধিনায়ক সেই দুর্বলতায় বারবার আঘাত হেনেছেন। পরিসংখ্যানও সেই ছবিই তুলে ধরছে। বিশ্বকাপের আগে অভিষেকের গড় ছিল ৩৭.০৫। স্ট্রাইক রেট প্রায় ১৯৫।

বিশ্বকাপের পর সেই গড় নেমে এসেছে ১৯.৪-এ। স্ট্রাইক রেটও কমে দাঁড়িয়েছে ১৬৫-এর আশপাশে। সেই কারণে অনেকেই মনে করছেন, ২৩৩ রানের এই ইনিংস নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস ফেরাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি

ঝড় তুললেন অভিষেক, ৯১ বলে ২৩৩

গোপনে পরিচালককে বিয়ে করেছিলেন উর্মিলা?

জম্মু-কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের টেস্ট দলে, কে এই আকিব নবি?

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, প্রথম ভাগ্যবান খাইরুল ইসলাম

১১

জোরপূর্বক পুশইন, দ্রুততম সময়ে নিজ দেশে ফিরতে চান সাহিদা

১২

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

১৩

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তৎপরতা চালানোর মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

১৫

রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা

১৬

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

১৭

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

১৮

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

১৯

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

২০
error: Content is protected !!