বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ আগস্ট ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিশ্বখ্যাত বিজ্ঞানী, শিল্পোদ্যোক্তা ও দানবীর আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র (পিসি) রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে পাইকগাছা উপজেলার রাড়ুলীতে অবস্থিত তাঁর জন্মভিটায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে স্যার পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে তাঁর জীবন ও কর্মভিত্তিক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, স্মরণসভা, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।

তিনি বলেন, স্যার পিসি রায় শুধু একজন বিশ্বখ্যাত রসায়নবিদই ছিলেন না, তিনি ছিলেন শিল্পোন্নয়নের অগ্রদূত, নতুন প্রজন্মের অনুপ্রেরণা এবং অসাধারণ দেশপ্রেমিক।

অনুষ্ঠানে বক্তারা তাঁর বিজ্ঞানচর্চা, শিল্পোদ্যোগ, মানবকল্যাণে অবদান ও জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আদর্শ তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম, ওসি (অপারেশন) জুলফিকার আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী।

এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ ময়না, অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক জয়ন্ত ঘোষ, সাংবাদিক দিদারুল আলম, রাড়ুলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম, জামায়াত নেতা অধ্যাপক আব্দুল মোমিন সানা, প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষ, শিক্ষার্থী সমাপ্তি ঘোষ, অরিত্র দাশ ও ফাতিম আনজুম, বীর মুক্তিযোদ্ধা জিএম জামির হোসেন, রনজিৎ কুমার সরকার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার এবং কাজী সাজ্জাদ আহমেদ মানিক।

এ সময় শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০