বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২ আগস্ট ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষা, সুরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিষয়টি ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রেলিয়া ২০২৬-২০২৮ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই গুরুত্বপূর্ণ, নমনীয় এবং বহুবর্ষী অর্থায়ন বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শরণার্থী জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রদান করবে।

সংস্থাটি জানায়, বৈশ্বিক মানবিক সহায়তার অর্থায়ন সংকুচিত হওয়ার এই সময়ে অস্ট্রেলিয়ার বহুবর্ষী ও নমনীয় অর্থায়ন রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং অন্যান্য জরুরি সেবা অব্যাহত রাখা সম্ভব হবে।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন অবশ্যই স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই হতে হবে এবং এর জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশে ইউএনএইচসিআরের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জুলিয়েট মুরেকেয়িসোনি বলেন, নতুন নতুন বৈশ্বিক সংকটের কারণে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক মনোযোগ হারানোর ঝুঁকিতে রয়েছে। অস্ট্রেলিয়ার ধারাবাহিক সহায়তা প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও রোহিঙ্গাদের পাশে রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল জানান, নতুন এই অর্থায়নের মাধ্যমে নারী, কন্যাশিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সহজ হবে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন, যাদের অধিকাংশ কক্সবাজারের ক্যাম্পগুলোতে বাস করছেন। ২০২৪ সাল থেকে নতুন করে আরও প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দীর্ঘদিনের অর্থায়ন সংকটের কারণে খাদ্য, আশ্রয়, পরিচ্ছন্ন জ্বালানি ও অন্যান্য মৌলিক সেবায় চাপ বেড়েছে।

ইউএনএইচসিআর জানায়, দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। অস্ট্রেলিয়ার এই নতুন সহায়তা রোহিঙ্গাদের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি

ঝড় তুললেন অভিষেক, ৯১ বলে ২৩৩

গোপনে পরিচালককে বিয়ে করেছিলেন উর্মিলা?

জম্মু-কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের টেস্ট দলে, কে এই আকিব নবি?

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

১০

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১১

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, প্রথম ভাগ্যবান খাইরুল ইসলাম

১২

জোরপূর্বক পুশইন, দ্রুততম সময়ে নিজ দেশে ফিরতে চান সাহিদা

১৩

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

১৪

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তৎপরতা চালানোর মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

১৬

রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা

১৭

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

১৮

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

১৯

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

২০
error: Content is protected !!